শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

সীমান্তে সৈন্য বাড়াচ্ছে রাশিয়া, আরও সৈন্য আসছে: ন্যাটো প্রধান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তে অবস্থান করা কিছু সৈন্যকে প্রত্যাহার মঙ্গলবার করার ঘোষণা দেয় রাশিয়া। ক্রিমিয়া থেকে মহড়া শেষে সৈন্যরা ফিরে যাচ্ছে এমন একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বুধবার ন্যাটো প্রধান দাবি করেছেন, রাশিয়া সীমান্তে উল্টো সৈন্য সংখ্যা আরও বাড়িয়েছে এবং আরও সৈন্য সীমান্তের দিকে আসছে। 

ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এমন দাবি করেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, রাশিয়া সৈন্য সরাচ্ছে কি না তা এখনো আমরা দেখিনি। আমরা যা দেখেছি সৈন্যর  সংখ্যা বাড়ানো হয়েছে এবং আরো সেনা পথে আছে। ন্যাটো প্রধান সেনা প্রত্যাহারের বিষয়টি প্রমাণ দিতে রাশিয়ার কাছে অনুরোধ জানিয়েছেন। 

তাছাড়া জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, রাশিয়া সীমান্তে সৈন্য ও ট্যাংক আনা নেওয়া করে থাকে। এটিকে সেনা প্রত্যাহার হিসেবে  ধরা যায় না। এ ব্যপারে স্টলটেনবার্গ বলেন, যদি তারা সত্যিই সেনা প্রত্যাহার শুরু করে থাকে, তাহলে এটিকে আমরা স্বাগত জানাই। রাশিয়া সব  সময় সৈন্য ও ট্যাংক মোতায়েন করে আবার নিয়ে যায়। তাই এটিকে (ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা) আমরা সৈন্যদের অবস্থান পরিবর্তন হিসেবেই ধরছি। এটিকে সৈন্য প্রত্যাহার বলা যায় না। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit