বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা এখনো আছে: বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কা এখনো রয়ে গেছে। কিন্তু এর মানবিক মূল্য হবে বিশাল। জাতীয়ভাবে টেলিভিশনে প্রচারিত মন্তব্যে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপের চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সীমান্তে এখন রাশিয়ার প্রায় দেড় লাখ সেনা মোতায়েন রয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার বলেছেন, সীমান্ত থেকে তাদের কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে। এতে উত্তেজনা হ্রাসের ব্যাপারে কিছুটা আশার সঞ্চার হয়। তবে পশ্চিমারা তাৎক্ষণিকভাবে সতর্ক প্রতিক্রিয়া জানায়। পরে বাইডেন বলেনি, রাশিয়ার এ বক্তব্য এখনো যাচাই করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রুশ বাহিনী চলে যাওয়ার বিষয়টি ভালো হবে। কিন্তু আমরা এখনো তা যাচাই করিনি। আমরা এখনো যাচাই করে দেখিনি যে রুশ সামরিক ইউনিটগুলো তাদের নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে কিনা। ’বাইডেন বলেন, ‘প্রকৃতপক্ষে, আমাদের বিশ্লেষকরা বরং ইঙ্গিত দিচ্ছেন যে তারা যথেষ্ট হুমকির অবস্থানেই রয়ে গেছে। ‘

মস্কোর নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ কথার কয়েক ঘণ্টা পর বাইডেন এসব কথা বলেন। পুতিন বরাবর বলে আসছেন, তিনি ইউক্রেনে অনুপ্রবেশের পরিকল্পনা করছেন না। আরো বলেছেন, রাশিয়া ইউরোপে আরেকটি যুদ্ধ চায় না।  

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit