বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামে মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১ Time View

 

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট কুড়িগ্রাম জেলা শাখা আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবরে শিক্ষক নেতারা স্মারকলিপি প্রদান করেন।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আব্দুর রশিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব নুরুন্নবী, যুগ্ম আহ্বায়ক গোলাম আজম ও মনিরুজ্জামান মনির, অর্থ সচিব হাসমত আলী, ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক ফকরুল ইসলাম, উলিপুর উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান, লিয়াকত আলী আকন্দ, হায়দার আলী, রায়হান আলী, সোলায়মান আলী, শফিকুল ইসলাম বুলু, আতিকুর রহমান, হাসেম আলী, শামছুল হক, শাহিনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ।

এসময় বক্তার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, মাদরাসা নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, মাদ্রাসাসমূহের ডাটাবেজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পশের প্রজ্ঞাপন জারিকরণসহ ৮ দফা দাবী তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit