রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাবিতে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাখার সিদ্ধান্ত ডিনস কমিটির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

ডেস্ক নিউজ : চলতি ২০২১-২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ এক করে পরীক্ষা নেওয়ার চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশেষ ডিনস কমিটির সভা শেষে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তবে এ বিষয়ে একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

তিনি বলেন, “সার্বিক বিষয় বিবেচনায় এনে এ বছর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নতুনভাবে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয়। আগামীতে বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এইভাবে ইউনিটগুলোর নামকরণ করা হবে। একই সঙ্গে আগামী বছর থেকে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ তিনটিকে একসাথে করে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সে বিষয়টি ভাবনায় রয়েছে। কোনোভাবেই শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ”

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি হলো শিক্ষার্থীদের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা। শিক্ষার্থীরা অতীতে যেভাবে সুযোগ-সুবিধা পেত, বিদ্যমান প্রক্রিয়াতেও যাতে সেই সব সুযোগ-সুবিধা বহাল থাকে। তিন অনুষদ একসঙ্গে পরীক্ষা নেওয়ার বিষয়টি ভর্তি কমিটি, একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সামাজিকভাবে একটা শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তের দিকেই বিশ্ববিদ্যালয় অগ্রসর হচ্ছে। ’ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের ‘ক’ ইউনিটে, মানবিকে ‘খ’ ইউনিট, বাণিজ্যে ‘গ’ ইউনিট, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ’ঘ’ ইউনিট এবং চারুকলার জন্য ’চ’ ইউনিটে পরীক্ষা নেওয়া হতো। কিন্তু গত ৭ ফেব্রুয়ারি ভর্তি কমিটির এক সভায় আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ‘ঘ’ ইউনিট তুলে দিয়ে শুধু ক, খ, গ ও চ এই চার ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।  

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ক্ষোভ জানান সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা। এই সিদ্ধান্ত বাতিলে করণীয় ঠিক করতে একাধিক কমিটিও করেন ওই অনুষদের শিক্ষকরা। সর্বশেষ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এর প্রেক্ষিতে বিশেষ এই ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত এলো। এ ছাড়াও বুধবার বিকেল ৩টায় সাধারণ ভর্তি কমিটির একটা সভা রয়েছে। সেখানে আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হবে। বৈঠকে সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit