রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাবিতে পরীক্ষার ফলাফলে নম্বর অসংগতি, দুই শিক্ষককে শাস্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

ডেসক্ নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই শিক্ষককে তিন বছরের জন্য পরীক্ষাসংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন অধ্যাপক ড. মো. আব্দুস সবুর খান ও অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭ সালের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার বিএ (সম্মান) পরীক্ষায় ফলাফলে ব্যাপকভাবে ব্যবধান রেখে চূড়ান্ত করার আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় শৃঙ্খলা পরিষদের (২৯ জানুয়ারি ২০১৯) সুপারিশ ও সিন্ডিকেটের (৩০ জানুয়ারি ২০২২) সিদ্ধান্ত অনুযায়ী তিন বছরের জন্য পরীক্ষাসংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত রাখা হলো। ওই পরীক্ষার প্রথম ও দ্বিতীয়বার টেবুলেশন সংক্রান্ত সকল বিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিতে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit