রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হলেন ড. রুবানা হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

ডেস্কনিউজঃ চট্টগ্রামে অবস্থিত আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ এর উপাচার্য হলেন কবি ও ব্যবসায়িক নেতা ড. রুবানা হক। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তিনি আজ ১৫ ফেব্রুয়ারি ২০২২ থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

ড. রুবানা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচিত প্রথম নারী সভাপতি ছিলেন।

খ্যাতিমান নারী উদ্যোক্তা ড. রুবানা লেখালেখিতেও দারুণ দক্ষ। তিনি কবিতা লেখেন। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাহিত্যে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্ট্রি মেম্বার ছিলেন তিনি। সম্প্রতি তাঁকে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্ট্রিজের সহ-সভাপতি করা হয়।

‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ এ পাথওয়েজ ফর প্রমিজ কর্মসূচী শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তার। এই কর্মসূচীর আওতায় বাংলাদেশের গার্মেন্টস কারাখানা শিল্পের মেধাবী নারী কর্মীদের সামনে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের অসাধারণ সুযোগ তৈরি হয়। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এক বিজ্ঞপ্তিতে জানায়, “ড. রুবানা হক প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক নির্মলা রাও-এর স্থলাভিষিক্ত হবেন, যিনি পাঁচ বছর বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পালন করার পর অবসর গ্রহণ করেছেন।

বিবিসি রুবানা হককে ২০১৩ সালে বিশ্বের সেরা ১০০ নারীর তালিকায় অন্তুর্ভূক্ত করে। পরের বছরের তালিকায়ও তার নামটি রাখে ব্রিটিশ এই গণমাধ্যম। রুবানা হক বর্তমানে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অব বিজনেস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ভিজিটিং ফেলো। বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে রুবানা হককে নিয়োগদান প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী ও বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান ডা. দীপু মনি বলেন, ট্রাস্টিজ মনে করেছে রুবানা হক এমন একজন ব্যক্তিত্ব যিনি এ বিশ্ববিদ্যালয়কে উদাহরণ সৃষ্টিকারী নেতৃ্ত্ব এবং প্রশাসনিক দক্ষতা দিয়ে উন্নয়নের পরবর্তী ধাপে নিয়ে যেতে সক্ষম হবেন। তিনি এমন মেধাবৃত্তিক মান নিশ্চিত করবেন যার ফলে বিশ্ববিদ্যালয়টি হয়ে উঠবে জ্ঞানের এক বিশেষ অজ্ঞন। পাশাপাশি তিনি ব্যবস্থাপনা ও অর্থণেতিক দূরদৃষ্টির মাধ্যমে চট্টগ্রামে প্রতিষ্ঠানটির নতুন ক্যাম্পাস স্থাপন এবং দীর্ঘসময়ের জন্য একে অর্থনৈতিভাবে স্থিতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন।

নিয়োগপত্র গ্রহণ করে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক বলেছেন, “আমার কাছে ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ সব সময়ই সৃজনশীলতা ও উদ্ভাবনের প্রতীক। বৃত্তি, শিক্ষার মান, শিক্ষকদের যোগ্যতা, সমগ্র এশিয়া থেকে আসা এর শিক্ষার্থীদের স্পৃহা এ প্রতিষ্ঠানটিকে দিয়েছে অনন্যতা। আমি বিশ্বাস করি, এর প্রতিষ্ঠাতা কামাল আহমেদের স্বপ্ন এবং ট্রাস্টিজের চেয়ারম্যানের ড. দিপু মনীর নেতৃত্ব, পাশাপাশি আমাদের মেধা ও মূল্যবোধে ভর করে আমরা গুণমানের প্রতীক হিসেবে নিজেদের দাঁড় করাতে পারব। সঙ্গে থাকবে প্রতিদিন আরো ভাল করে যাওয়ার আকাঙ্খা। ”

ভারতীয় বংশদ্ভুত ব্রিটিশ শিক্ষাবিদ অধ্যাপক নির্মলা রাও ২০১৭ সালের ১১ ফেব্রুযারি থেকে ৫ বছরের জন্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর দায়িত্ব পালন করেন। তার ভূমিকার মূল্যায়ন করে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, “এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সৌভাগ্যবান যে পাঁচ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় অধ্যাপক রাও-এর নেতৃত্ব পেয়েছে। অধ্যাপক রাও উচ্চশিক্ষায় তার বিস্তৃত বৈশ্বিক অভিজ্ঞতা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। এর ফলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায়। প্রতিষ্ঠানটিতে অনবদ্য অবদানের জন্য আমরা অধ্যাপক রাও-এর কাছে অনেক ঋণী। ”

ড. রুবানা হককে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবেন দুজন ডিন: ড. বীণা খুরানা এবং ড. ডেভিড টেইলর।

কিউএনবি/বিপুল/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit