শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

কর্ণাটকে হিজাব নিয়ে উত্তেজনার মধ্যেই কলেজ খোলার ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিয়ে বিতর্ক চরমে উঠেছে। এরই মধ্যে রাজ্যের কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট আগামীকাল বুধবার থেকে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী সি এন অশ্বত্থ নারায়ণ, সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শ্রীমন্ত পাতিল ও রাজস্ব মন্ত্রী আর অশোকার সঙ্গে গতকাল সোমবার সন্ধ্যায় এক বৈঠকে মুখ্যমন্ত্রী বাসাভারাজ এ আহ্বান জানিয়েছেন।

তবে মুখ্যমন্ত্রী বলেছেন, কলেজগুলোতে যেন নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে আদালতের নির্দেশ অনুসারে কর্ণাটকের সব স্কুল খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। সেসব ছবি ও ভিডিওতে দেখা যায়, স্কুলে ঢোকার আগে শিক্ষার্থীদের হিজাব খুলে ফেলতে বলা হচ্ছে। তবে শিক্ষার্থীদের অনেকেই হিজাব খুলতে রাজি হননি; তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।

এমনকী কর্ণাটকের উদুপি এবং শিভামগ্গা জেলার স্কুলের দুই শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি হিজাব পরে থাকার কারণে। তাদের মধ্যে একজন ছাত্রীর অভিভাবক এনডিটিভিকে বলেছেন, হিজাব খুলে না ফেললে পুলিশের ভয় দেখিয়েছেন স্কুলের শিক্ষকরা। উদুপির সরকারি একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়া ওই ছাত্রীর অভিভাবক আরো বলেছেন, এ ধরনের (হিজাব নিষিদ্ধ) ঘটনা আগে ঘটেনি। আমাদের সন্তানকে আলাদা ঘরে বসিয়ে রাখা হয়েছে। গতকাল (সোমবার) শিক্ষকরা বাচ্চাদের ওপর চিৎকার করেছেন … তারা এর আগে এমনটা করেননি।

তিনি আরো বলেছেন, ‘শিক্ষকরা শিক্ষার্থীদের বলেছেন- যারা হিজাব পরে আছ, বাইরে যাও; যারা হিজাব ছাড়া আছ তারা ক্লাসে বসো। ‘তিনি আরো বলেছেন, আমাদের সন্তানরা হিজাব পরতে চায় এবং তারা শিক্ষালাভ করতে চায়। হিন্দু শিক্ষার্থীরা সিঁদুর পরে এবং খ্রিস্টানরা জঁপমালা পরে; আমাদের সন্তানরা হিজাব পরলে দোষটা কোথায়?
সূত্র: এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit