শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

বাহরাইনে প্রথম সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সোমবার প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইন পৌঁছেছেন। এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠক করবেন। বেনেট বাহরাইন পৌঁছানোর আগে তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।

বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছরের বেশি সময় পর ইসরাইলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন। ইসরাইল ও বাহরাইনের মধ্যে এটিই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর। ইসরাইল এবং বাহরাইনের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বিশেষ করে কূটনীতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থীত সামরিক বাহিনী হামলা জোরদার করেছে। এর মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বাহারাইন সফর করছেন। সৌদি আরব এবং আমিরাতের সঙ্গে বাহারাইনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, অন্যদিকে আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরাইল।

এছাড়া সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হলেও তেল বিব ও রিয়াদের মধ্যে গোপন সম্পর্ক দিন দিন আরও জোরদার হচ্ছে। ইসরাইল থেকে বাহরাইনের উদ্দেশে রওনা দেওয়ার আগে নাফতালি বেনেট সাংবাদিকদের বলেন, তার এই সফর শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দেবে এবং অভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে।

এ কথার মধ্য দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী মূলত ইরানকে ইঙ্গিত করেছেন। বাহারাইন ও ইসরাইল দুই দেশই ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit