শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

১৩ ছাত্রীকে ধর্ষণ, ইন্দোনেশীয় শিক্ষকের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইন্দোনেশিয়ায় ১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে আবাসিক স্কুলের কর্ণধারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। 

১১ থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্রীদের ধর্ষণের অভিযোগে গত বছর হেরি বীরাওয়ান নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়ার পর বিষয়টি শোরগোল ফেলে দেয়। 

বীরাওয়ান স্কুলটির ধর্মীয় বিষয়ের শিক্ষকও ছিলেন। 

তিনি ২০১৬ সাল থেকে ওই ছাত্রীদের ধর্ষণ করে আসছিলেন। এদের মধ্যে আট ছাত্রী নয় সন্তানের জন্ম দেয়। 

বিচারে আইনজীবীরা বীরাওয়ানের মৃত্যুদণ্ড চেয়েছিলেন। তবে বানদুং জেলা আদালতের বেঞ্চ ৩৬ বছর বয়সী এই শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। 

প্রজননক্ষমতা নষ্ট করার অভিযোগে আইনজীবীরা বীরাওয়ানের সাজা দাবি করেছিলেন, আদালত তাও খারিজ করে দেয়। 

গত বছর মার্চে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক ছাত্রীর পরিবারের অভিযোগের পর বছরখানেক ধরে চলা এই যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে।    

পশ্চিম জাভার বানদুং শহরে ইসলামিক বোর্ডিং স্কুলটি খোলার পর থেকেই ছাত্রীদের যৌন নির্যাতন করে আসছিলেন বীরাওয়ান।

বীরাওয়ান দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি এবং প্রণোদনার প্রলোভন দেখিয়ে স্কুলে আনতেন।

তার  স্কুলে যেসব গরিব ছাত্রী ভর্তি হতো তাদের অধিকাংশই পরিবার থেকে দূরে থাকত। স্কুলে ভর্তির পর ছাত্রীদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হতো এবং বছরে একবার তারা পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ পেত।  

বিবিসি

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit