সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জেলা শাখার মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষনা এবং আসন্ন ঈদের পূর্বে পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান সহ ৮দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জেলা শাখার আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জেলা শাখার সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবু নাসের আহম্মেদ, অধ্যক্ষ আব্দুর রহমান রেজভী,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সদর উপজেলা শাখার অধ্যক্ষ ড.মোঃ আইযুব আলী, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক সহ অত্র সংঠগনের অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষক গণ উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষনা এবং আসন্ন ঈদের পূর্বে পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান সহ ৮দফা বাস্তবায়নের লক্ষ্যে তুলে ধরেন। মানববন্ধন শেষে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) জেলা শাখার পক্ষে নওগাঁ জেলা প্রশাসক এর মাধ্যমে ৮দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit