সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

প্রথমবারের মতো বাহরাইন সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইনে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এই সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খলিফার সঙ্গে বৈঠক করবেন।

বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছরের বেশি সময় পর ইসরায়েলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন। ইসরায়েল ও বাহরাইনের মধ্যে এটিই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর। সফরে দেশ দু’টির নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে বিশেষ করে কূটনীতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা জোরদার করেছে। এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বাহরাইন সফর করছেন।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাহরাইনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, অন্যদিকে আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরায়েল। এছাড়াও সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হলেও তেল আবিব ও রিয়াদের মধ্যে গোপন সম্পর্ক দিন দিন বাড়ছে।

ইসরায়েল থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে নাফতালি বেনেট সাংবাদিকদের বলেন, তার এই সফর শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দেবে এবং অভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে। সূত্র : রয়টার্স 

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit