শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা। মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না: ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্ক নিউজ : সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সার্চ কমিটি বিএনপির কাছে গ্রহণযোগ্য না। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই বিএনপি থাকবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তা সদা সৎ ও পরীক্ষিত। সে কারণে সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্র্রহ নেই। 

রোববার  দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। সার্চ কমিটিতে আগ্রহ না থাকার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সার্চ কমিটির প্রধান   যাকে করা হয়েছে তার বাবা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন। তিনি নিজেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন।  সুতরাং সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার আশা করতে পারে না বিএনপি। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, তিনি কখন কি বলেন, নিজেই জানেন না। আর ওনাকে ডেইলি বলতে হয় তো। সে জন্য বিভিন্ন রকম কথা বলতে হয়।  সেটিতে আমরা খুব একটা গুরুত্ব দিই না বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন-উর রশীদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ভিডিও

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit