বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

রেকর্ড গড়ে ব্যাঙ্গালুরুতে হাসারাঙ্গা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

স্পোর্টস ডেস্ক : লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। তাকে কিনতে আরসিবি খরচ করেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। তার ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। এদিকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে আরসিবিতে যোগ দেওয়ার মাধ্যমে রেকর্ড গড়েছেন হাসারাঙ্গা। রেকর্ডটি হলো শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূলে আইপিএলে খেলার সুযোগ পাওয়া।

এছাড়া আজ ভারতের তারকা অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে দলে নিয়েছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ। তাকে ৮ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে তারা। পান্ডিয়ার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।  নিজের আইপিএল ক্যারিয়ার পান্ডিয়া শুরু করেন মুম্বাইয়ের হয়ে। এরপর ফ্র্যাঞ্চাইজিটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। তবে শেষ আসর শেষে পান্ডিয়াকে ছেড়ে দেয় মুম্বাই। এছাড়া ভারতের উদীয়মান স্পিনার ওয়াশিংটন সুন্দরকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাকে কিনতে হায়দরাবাদ খরচ করেছে ৮ কোটি ৭৫ লাখ রুপি। তার ভিত্তি মূল্য ছিল ১ কোটি ৫০ লাখ রুপি। 

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit