বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

ঝালকাঠিতে মন্দিরের উন্নয়ন কাজ মামলা দিয়ে বন্ধ করে দেয়ার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৬ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির কেওড়া ইউনিয়নের সংগ্রামনীল রামনগর সর্বজনীন শ্রী শ্রী মদনমোহন মন্দিরের উন্নয়ন কাজ মামলা দিয়ে বন্ধ করে দেয়ার প্রতিবাদে সভা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় মন্দির চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। মন্দির কমিটির সভাপতি প্রমাংশু সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যপক ডাক্তার অসীম কুমার সাহা,সাধারন সম্পাদক তরুন কুমার কর্মকার,মন্দির কমিটির সাধারন সম্পাদক নিরমল রায়, কোষাধ্যক্ষ রনজীৎ হালদার, দিপক সরকার ও ইউপি সদস্য নাসির হাওলাদার প্রমুখ।

প্রতিবাদে সভায় বক্তারা বলেন, মনোরঞ্জন মুনসী মন্দিরের নামে ০৭ শতাংশ জমি দলিল মূলে দান করেন। ২০০১ সালে আরো কিছু সংখ্যক জমি ১৮ হাজার টাকার বিনিময় মৌখিক ভাবে মন্দির জন্য দেন। এই ইউনিয়ানের রামনগর,সংগ্রামনীল ৩ গ্রামের মধ্যে এই মন্দিরটি তাদের পুজা অর্চনার জন্য একমাত্র ধমিয় প্রতিষ্ঠান। দীর্ঘ ৪০ বছর যাবৎ এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা অর্চনা করে আসছে।

তিন্তু মনোরঞ্জন মুনসী কাছ থেকে জমি ক্রয় করে মালিকানা সূত্রধরে বলাই লাল হালদার ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মন্দির পরিচালনা কমিটির ৬ সদস্যকে বিবাদী করে নালিশি অভিযোগ দায়ের করে। আদালত এই জায়গার উপরের বাদী ও বিবাদীদের বিরুদ্ধে ১৪৪ ধারা বলবত করেছে। বুধবার এই বিষয়ে বিবাধী পক্ষ তাদের পক্ষে আরজী পেস করলে এই আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি সরজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ২ সদস্য বিশিষ্ট উকিল কমিশন গঠন করেছে। মামলা দায়ের করার পরে ৩ গ্রামের হিন্দু সম্প্রদায়ের জনসাধরণের মধ্যে বাদীর প্রতি ক্ষোভ বিরাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit