শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র

সৌদি বাদশাহকে বাইডেনের ফোন, কী কথা বললেন তারা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে ফোন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন। ফোনালাপ চলাকালে দুই নেতা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক ও  কৌশলগত অংশীদারিত্ব, উভয় দেশের স্বার্থ সমুন্নত রাখা এবং অঞ্চল ও বিশ্বে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

সৌদি বাদশাহ সন্ত্রাসবাদ ও এর অর্থায়ন মোকাবিলায় পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বাদশাহ সালমান সৌদি আরব ও নাগরিকদের প্রতিরক্ষায় সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ব্যক্ত করায় মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন যা সৌদি আরব ও ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার প্রয়াস জোরদার করবে।

বাদশাহ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সৌদি আরবের সমর্থনদানের উল্লেখ করেন এবং ওই অঞ্চলে ইরানের সমর্থকদের অস্থিতিশীল কার্যকলাপ মোকাবেলায় একত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বাদশাহ সালমান আজিজ বলেন, এই অঞ্চলে উত্তেজনা হ্রাস করা ও সংলাপ জোরদার করতে সৌদি আরব অঙ্গীকারবদ্ধ।

সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রচেষ্টার কথা উল্লেখ করে সৌদি বাদশাহ ইয়েমেনে একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছানো এবং ইয়েমেনি জনগণের জন্য সমৃদ্ধি ও নিরাপত্তা আনতে সৌদি আরবের প্রচেষ্টার কথা ব্যক্ত করেছেন। জ্বালানি ও তেলের বাজার নিয়েও কথা বলেন তারা। বাদশাহ আজিজ তেলের বাজারে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে ঐতিহাসিক ওপেক প্লাস চুক্তির ভূমিকা ও চুক্তি রক্ষার গুরুত্ব তুলে ধরেন। সূত্র:আল-জাজিরা, খালিজ টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit