রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

পানির দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত : জি এম কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

ডেস্ক নিউজ : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পানির দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত। পানির দাম বাড়ালে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। তাই কোনভাবেই পানির দাম বাড়ানো ঠিক হবে না। সম্প্রতি ওয়াসার বিশেষ বোর্ড সভায় পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর যে প্রস্তাব করেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির অতিরিক্ত মহাসচিবদের এক সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মহামারি করোনার কারনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে বেকারের সংখ্যা কয়েক কোটি। এমন বাস্তবতায় সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। আবার প্রতিদিনই দ্রব্যমূল্য বেড়ে আকাশচুম্বি হয়ে পড়েছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজধানীর অনেকেই প্রতিমাসে পানির বিল দিয়ে প্রয়োজন মতো পানি পাচ্ছেন না। আবার অনেকের অভিযোগ ওয়াসা লাইনের পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা পান করা যায় না।  

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ঢাকা ওয়াসা নিজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয় ও উন্নয়ন প্রকল্পের ঋণ পরিশোধে হিমসিম খাচ্ছে এ অজুহাতে পানির দাম বৃদ্ধি করা কখনোই যৌক্তিক হতে পারে না। বিভিন্ন গণমাধ্যম ও সাধারণ মানুষের অভিযোগে জানা যায়, ওয়াসার বিভিন্ন খাতে দুর্নীতি ও অপচয়ের কারনে অযৌক্তিক হারে উন্নয়ন ও পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। যেটা পুষিয়ে নিতেই জনগনের ঘাড়ে অতিরিক্ত হারে পানির দাম চাপিয়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাঁর বক্তৃতায় প্রমাণস্বরুপ গণমাধ্যমের বরাত দিয়ে বলেছিলেন, পদ্মা নদীর পানি শোধনের মাধ্যমে ঢাকা ওয়াসাকে দৈনিক ৪৫ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৩হাজার ৮শত কোটি টাকার ‘পদ্মা জশলদিয়া পানি শোধনাগার’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। সে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার ও সম্পূর্ন মূল্য পরিশোধের পর দেখা যায় সেখান থেকে দৈনিক মাত্র ১৫ কোটি লিটার পানি পওয়া যাচ্ছে। এতে করে প্রতি মাসে সরকারের ক্ষতি ১৭ কোটি টাকা বা বাৎসরিক ২০৪ কোটি টাকা।  

সভায় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া ও মেজর (অব.) রানা মোঃ সোহেল।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit