সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

খালেদা জিয়া সম্মাননা পাওয়ায় মনঃকষ্টে ভুগছেন তথ্যমন্ত্রী : রিজভী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

ডেস্ক নিউজ : বেগম খালেদা জিয়াকে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইজেশন ‘মাদার অফ ডোমোক্রেসি’ এবং ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ড দেওয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মনঃকষ্টে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, মাফিয়া এবং দুর্নীতিবাজরা বিনাভোটে ক্ষমতায় থাকতে থাকতে গণতন্ত্রের কথা শুনলেই এখন গায়ে জ্বালা ধরে। এর প্রমাণ হাছান মাহমুদ। তিনি বলেন, সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘মাদার অফ ডোমোক্রেসি’ এবং ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। দেশনেত্রীর জন্য আন্তর্জাতিক বিশ্ব থেকে এমন সন্মান হাছান মাহমুদরা চরম আত্মপীড়ন ও মনোকষ্টে ভুগছেন।

তিনি আরো বলেন, এ কারণে হাছান মাহমুদ বলছেন, এই অ্যাওয়ার্ড নাকি টাকা দিয়ে কেনা হয়েছে। কিনে পদক পাওয়ার সংস্কৃতি তো আওয়ামী লীগ নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর। পদক কিনে বস্তা ভরার ইতিহাস তো আপনাদেরই। ক্ষমতাসীন হলেই আপনাদের কাছে বানের স্রোতের মতো পদক আসে। আপনার বক্তব্যে প্রমাণ হলো অতীতে আপনারাই পদক কিনেছেন। সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit