সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শীতের রাতে মোজা পরে ঘুমান? এখনই অভ্যাস বদল করুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতের রাতে ঠাণ্ডার হাত থেকে বাঁচার জন্য আমরা অনেকেই পায়ে মোজা পরেই শুয়ে পড়ি। বেশ আরামও বোধ হয়। তবে আমাদের এখনই এই অভ্যাস বদলানো দরকার৷

সারারাত মোজা পরে থাকলে যেমন আমাদের ঘুমের উপর প্রভাব পড়তে পারে তেমনই হৃদস্পন্দনের তারতম্যও হতে পারে।

জেনে নিন আরও কী কী সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে

১) শরীরের রক্ত চলাচল ব্যহত হয়ে থাকে। ফলে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে। রক্ত জমাট বাঁধা শরীরের পক্ষে খুব ক্ষতিকর।

২) নাইলন অথবা ত্বকের জন্য উপযুক্ত নয় এমন কাপড়ে তৈরি মোজা দীর্ঘ ক্ষণ পরে থাকলে ত্বকে নানা রকম সমস্যা দেখা যায়। সে ক্ষেত্রে সুতির মোজা ব্যবহার করা যায়।

৩) আমরা অনেক সময় খুব টাইট মোজা পরি। সে ক্ষেত্রে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। ঘুমের সময় অস্বস্তি হতে পারে। তাই ঘুমানোর আগে মোজা খুলে রাখাই ভাল।

ঠাণ্ডায় তা হলে ঘুমানোর সময়ে কী ভাবে পা গরম রাখা যায়?

ঘুমের আগে গরম তেল দিয়ে পা মাসাজ করা যায়৷ কিংবা ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে একটি সুতির মোজা পরে নিতে পারেন। তবে ঘুমানোর আগে মোজাটি খুলে নিতে ভুলবেন না যেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit