শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বেগম জিয়াকে অভিনন্দন জানিয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

সিলেট প্রতিনিধি : আন্তর্জাতিক ভাবে মাদার অব ডেমোক্রেসি স্বীকৃতিপ্রাপ্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল শোডাউন করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার বিকেলে টুকের বাজার তেমুকিতে এই শোডাউন করে নবগঠিত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। শোডাউন শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। এ উপলক্ষে মিছিল পুর্ব সভায় সভাপতিত্ব করেন নবগঠিত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, আব্দুস সালাম আজাদ, রিপন আহমদ, নুরেছ আলী, শাহীন আহমদ, সাব্বির আহমদ, আহবায়ক কমিটির সদস্য ছয়ফুল হক, মাসুম আহমদ, নিজাম উদ্দিন, তারেক মনোয়ার, সজিব আহমদ, শাহাব উদ্দিন, জাবেদ খান (১),ফজলে রাব্বি রাজ, জাবেদ খান (২) প্রমূখ।

মিছিল ও সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি করা হয়। প্রথমবারের মতো শহরতলীর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ত্যাগী, যোগ্য ও সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে করে দেওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, সহ সভাপতি ডক্টর শরিফুল ইসলাম দুলু, ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম মামুন, সহ সাধারণ সম্পাদক মহি উদ্দিন মনির, ফরহাদ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বাবুল সারেং, স্বাগত কিশোর দাস, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য যে, অতীতে স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা কমিটি কখনো গঠন করা হয়নি। দীর্ঘ ২ যুগের বেশি সময় পর প্রথমবারের মতো শহরতলীর গুরুত্বপূর্ণ ইউনিট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। কমিটি ঘোষণার দিন রাতেই টুকের বাজার ও খাদিম পাড়ায় তাৎতক্ষনি দুটি স্বাগত মিছিল করা হয়। আজ বিশাল শোডাউন করে নবগঠিত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit