সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

প্রধানমন্ত্রীর পরামর্শ আমার জন্য শিরোধার্য: আইভী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রীর পরামর্শ আমার জন্য শিরোধার্য। আমি জনকল্যাণেই কাজ করি। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে পরামর্শ দিয়েছেন তা আমি পালন করব, উন্নয়নের ধারা অব্যাহত রাখব, আর মানুষের কল্যাণে কাজ করব। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়াণগঞ্জের জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষার কথা মনে করিয়ে দেন।

শেখ হাসিনা বলেন, আপনারা এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন। মানুষের কাছে যে ওয়াদা দিয়ে ভোট নিয়েছেন, সেই ওয়াদাটা কখনো ভুলবেন না। মানুষের কল্যাণে কাজ করবেন। বুধবার সকাল ১০টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন আইভী। মেয়রের শপথ নেওয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

পরে আইভী বলেন, ‘একসঙ্গে মিলেমিশে’ কাজ করতে চান তিনি। শপথ শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের আরও বলেন, সমন্বয়হীনতাকে কীভাবে সমাধান করা যায় এই চিন্তাভাবনা কিন্তু স্থানীয় সরকারও করছে। এবং সেইভাবে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হচ্ছে। আশা করি, আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit