সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

ডেস্ক নিউজ :  কোভিড সংক্রমণ কমে আসায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, ‘বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কর্যক্রম জোরদার করেছে। রেলেও আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো।’

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পরই গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের চাহিদা পূরণে সব ট্রেন শতভাগ আসনে যাত্রী নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধির খেয়াল রেখে আসনবিহীন টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। 

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার ও রাতে বেডিং সরবরাহ করা হবে।

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit