মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসেবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, যা প্রাথমিক হিসাবে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। গত ২০২০-’২১ অর্থবছরে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মানুষের মাথা পিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলার, যা প্রাথমিক হিসেবে ছিল ২ হাজার ৫৫৪ ডলার। 

বিবিএসের এই হিসাব প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রবৃদ্ধির  হিসাবটি তুলে ধরা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। একনেক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও জিডিপির এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

বলেছেন, এ অর্জন দেশের সব কৃষক, শ্রমিক জনতা সবার পরিশ্রম ও অংশগ্রহণে এটি সম্ভব হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও প্রবৃদ্ধির এ অর্জন অনেক প্রশংসার। জিডিপি প্রবৃদ্ধির আকার স্থিরমূল্য দাঁড়িয়েছে ৪১৬ বিলিয়ন ডলার, যা প্রাথমিক হিসাব ছিল ৪১১ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা যা প্রাথমিক হিসাব ছিল ২ লাখ ১৬ হাজার ৫৮৯ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit