মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

প্রপোজ ডে: মনের মানুষকে ভালোবাসার কথা জানান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : ভালোবেসে গেলেন শুধু, ভালোবাসা পাওয়া হলো না।  ভালোবাসা না পাওয়ার দুঃখ, এই অনুভূতিই মনের ভেতর যুদ্ধ করছে রাত-দিন। তারপরও ভালোবাসার মানুষটাকে জানানো হয়নি মনের কথা, চাওয়া হয়নি মনের বিনিময়ে মন, এভাবেই কেটে যাচ্ছে মাস পেরিয়ে বছর  একটু সাহস সঞ্চয় করে আজই( ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে) বলে দিন মনের কথা।

তার হৃদয়ে বাস করার আকুতি-নিজে ভাষা খুঁজে না পেলে সাহায্য নিন কবির প্রেমের গান-কবিতার…তাকে বলুন -ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে…

এ দিনে গোলাপ, চকলেট কিংবা একটি গ্রিটিং কার্ডে জানাতেই পারেন আপনার প্রেমের প্রস্তাব। সরাসরি বলতে না পারলে অনলানেইও জানিয়ে দিতে পারেন সুন্দর একটি গান বা কবিতার মাধ্যমে। আর যদি আরো রোমান্টিক করতে চান, তাহলে সন্ধ্যায় কফি খেতে খেতে গল্পে গল্পে জানিয়ে দিন, তাকে ছাড়া আপনার চলবে না।  

পারলে প্রিয় মানুষটির পছন্দের কিছু জেনে নিন, তার পছন্দের উপহার দিয়ে প্রপোজ করলে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে। তবে একটা কথা, ভালোবাসা বা ভালোবাসা চাওয়ায় কোনো অপরাধ নয়। আর ভালোবাসা গ্রহণ করা বা প্রত্যাখ্যান করারও পূর্ণ স্বাধীনতা অপরপক্ষের রয়েছে।  

কোনো কারণে প্রিয় মানুষটি যদি ভালোবাসা ফিরিয়ে দেয় বা সম্পর্ক তৈরিতে অপরগতা প্রকাশ করে, তাহলে সঙ্গে সঙ্গে নিজেকে ছোট ভাবা বা তাকে শত্রু মনে করা যাবে না। বরং প্রিয় মানুষটির পাশে বন্ধু হিসেবে থাকা যেতে পারে

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit