সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ছোট দেশগুলোর টিকা নিশ্চিতে ডব্লিউএইচও’র আহবান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কমনওয়েলথ অব নেশন যৌথভাবে ছোট ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তায় কোভিড টিকার আরো ভালো সুবিধা দেয়ার আহবান জানিয়েছে। ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস এবং কমনওয়েথ প্রধান প্যাট্রিসিয়া স্কটল্যান্ড জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সদর দফতরে মহামারীর অবসান এবং ভ্যাকসিন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য মিলিত হন।

টেড্রোস বলেন, “মহামারির প্রভাব কয়েক দশক ধরে অনুভূত হবে, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে।”

তিনি বলেন, “মহামারি যত বেশি সময় ধরে চলবে, ততই এই প্রভাবগুলো আরও খারাপ হবে।

ডব্লিউএইচও চায়, জুনের শেষ নাগাদ প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হোক।

টেড্রোস বলেন, “এখন পর্যন্ত কমনয়েলথ দেশগুলোর ৪২ শতাংশ নাগরিককে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে, কিন্তু আফ্রিকার সদস্য দেশগুলোতে মাত্র ২৩ শতাংশ টিকা পেয়েছে।”

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, “বিশ্বের ৪২টি ছোট দেশের মধ্যে ৩২টি কমনওয়েলথ সদস্য দেশ রয়েছে।”

তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক টিকাদানের হারে আমরা দুই বা তিন দিনের মধ্যে এসব দেশে পুরো জনগণকে টিকা দিতে পারবো।”

ব্রিটিশ সাম্রাজ্য থেকে জন্ম নেয়া কমনওয়েলথে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ দেশ অন্তর্ভুক্ত এবং এসব দেশের জনসংখ্যা বিশ্বের এক তৃতীয়াংশ।

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit