মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

দাঁতের যত্নে নারিকেল তেল!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক :  দাঁতের যত্নে নারকেল তেন এই কথা শুনতেই কি আশ্চর্য লাগছে? তেমন হবার কথা কারণ চুলের যত্ন বা ত্বকের যত্নে নারকেল তেলের উপকারিতার কথা শুনলেও। দাঁতের যত্নে নারকেল তেলের ব্যবহার আগে শোনা যায় নি বললে ভুল হবে না।

সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দাঁত। তাই সুন্দর ও স্বাস্থ্যকর দাঁতের প্রত্যাশী সকলেই। তবে তার জন্যে প্রয়োজন সঠিক যত্নের। এই কর্মব্যস্ত জীবনে বেশির ভাগ ক্ষেত্রেই তা সম্ভব হয়ে ওঠে না। যাতে তৈরী হয় দাঁতের হাজারও সমস্যা। আর সেই সমস্যা থেকে দাঁত ভাল রাখতেও সমান ভাবে পারদর্শী নারিকেল তেল। অল্প সময়ে নারিকেল তেলের ব্যবহারেই ভাল থাকবে দাঁত।

জীবাণু এবং বিভিন্ন সংক্রমণ থেকে দাঁতকে রক্ষা করে নারিকেল তেল। নারিকেলে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট। আর এর থেকে নিঃসৃত তেলে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি। নারিকেল তেলে রয়েছে প্রচুর মাত্রায় ট্রাইগ্লিসারাইড। শরীরে নারিকেল তেল প্রবেশ করা মাত্র এর মধ্যে থাকা লরিক অ্যাসিড ভেঙে মনোলরিনে পরিণত হয়। এই লরিক অ্যাসিড ও মনোলরিন উভয়েই ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

এক গবেষণায় দেখা গেছে, নারিকেল তেলে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান মুখের ভিতর জীবাণু ও ব্যাক্টেরিয়ার সংক্রমণ হওয়া আটকায়। একই সঙ্গে দাঁত ও মাড়ির সমস্যার সঙ্গে লড়তে সাহায্য করে।

দাঁত এবং মাড়ি মজবুত রাখতেও উপকারে আসে নারিকেল তেল। অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় দাঁত ও মাড়ির সমস্যা দেখা যায়। মাড়ি ফুলে যাওয়া বা মাড়িতে প্লাক জমে যাওয়ার ফলে ব্যথার সৃষ্টি হয়, যা হজমেও প্রভাব ফেলে। এ ছাড়াও নারিকেল তেলে থাকা স্ট্রেপটোক্কাস এবং ল্যাক্টোব্যাসিলাস ব্যাক্টেরিয়া দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit