বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে এভারগ্রীণ এসএসসি ৮৯ ও এইচএসসি ৯১ ব্যাচের বন্ধুদের অর্থায়নে এলাকার অসহায় বৃদ্ধ, দুঃস্থদের কম্বল ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার বামুনিয়া কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু দুলু বর্মনের সভাপতিত্বে শিক্ষক আমিনুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইদুল ইসলাম, ৮৯/৯১ ব্যাচের বন্ধু শরিফুল ইসলাম মানিক বক্তব্য রাখেন।

এ সময় ৮৯/৯১ ব্যাচের আফসানা ইয়াছমিন আশা, মারুফা আক্তার স্মৃতি, আবুল কালাম আজাদ, তরিকুল ইসলাম শিমুল, জাহাঙ্গির আলম, তহিদুল হক সরকার, আলমগীর হোসেন, আব্দুল আউয়াল লাকি প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এলাকার অসহায়, দুঃস্থ, বৃদ্ধ দুই শতাধীক মানুষের মাঝে কম্বল ও উক্ত বিদ্যালয়ে ডের শতাধীক শিক্ষার্থীকে শীতের জ্যাকেট প্রদান করা হয়। এভারগ্রীন ৮৯/৯১ ব্যাচ সারাদেশে আর্তমানবতায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে আসছে। এর আগেও একাধীকবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল, সোয়েটার, শীতের গরম কাপড় বিতরণ করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit