শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সার্চ কমিটির অধিকাংশ সদস্য নিরপেক্ষ নন: চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করুন। নতুন ইসি গঠনে সার্চ কমিটি কতটুকু জনগণের আশা পূরণ করতে পারবে? সার্চ কমিটির সদস্যদের সিংহভাগ সদস্য নিরপেক্ষ নন। এ ধরণের সার্চ কমিটি জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে তা নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন, প্রশাসনের প্রতি কমিশনের নির্ভরতা কমানো, নির্বাচনকালীন সময়ে সরকার-প্রশাসন এবং নির্বাচন কমিশন সমন্বয়ের বিধিমালা ইত্যাদি বিষয়ে আইনে কোন সুস্পষ্ট নির্দেশনা নেই। গঠিত সার্চ কমিটিতে এমন একজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যিনি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন নিয়েছেন, তারপরও নিজেকে নিরপেক্ষ দাবি করছেন। 

চরমোনাই পীর আরও বলেন, জনগণের আগ্রহ ও আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনকালীন জাতীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার, কমিশন নয়। কারণ দলীয় সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না-এটি প্রমাণিত। তিনি বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট দূর করতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। চলমান সঙ্কট দূর করতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রাধান্য দিয়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে একটি কার্যকর সংলাপ এখন সময়ের অনিবার্য দাবি ।

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit