মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে এনআরবি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

সিলেট প্রতিনিধি : প্রচন্ড শীতে কাঁপছে সিলেট। এই অবস্থায় সিলেট নগরীর অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে এনআরবি ব্যাংক লিমিটেড। রবিবার ৬ ফেব্রুয়ারি সকালে নগরীর সুবিদ বাজার এলাকায় এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায়-দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গৌতুম রায়, অগ্রণী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার মুক্তার।

শীতবস্ত্র বিতরণকালে এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল বলেন, অসহায় ও দরিদ্র মানুষদেরকে শীতবস্ত্র দিয়ে এনআরবি ব্যাংক এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে করোনাকালীন সময় থেকে এনআরবি ব্যাংকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit