বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া এলাকায় ১২ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ইছাহাক আলী বাড়ী ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়ার গ্রামে।

জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা পেশায় একজন ভ্যানচালক আর মা শ্রমিকের ভাত রান্নার কাজ করেন। গত ১ ফেব্রæয়ারী ছাত্রীটিকে বাড়িতে একা রেখে বাবা-মা কাজে গেলে অভিযুক্ত তাকে একা পেয়ে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় থানায় মামলার পর বিষয়টি র‌্যাবের নজরে আসলে জেলার ক্ষেতলাল উপজেলার শিশি নাজিরপাড়া এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit