বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন বেতন বাড়ছে এক মিলিয়ন ডলার, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার নতুন আয় কত কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

ওসমানী হাসপাতালে বাড়ছে ‘ফিমেল সার্জারি ওয়ার্ড’

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

ডেস্ক নিউজ : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি ‘ফিমেল সার্জারি ওয়ার্ড’ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। শনিবার দুপুরে হাসপাতালটি পরিদর্শনকালে শীতের মধ্যে সার্জারি ওয়ার্ডের মেঝেতে চিকিৎসারত মহিলা রোগীদের কষ্ট দেখে নতুন একটি ওয়ার্ড করার নির্দেশ দেন তিনি।

ওসমানী হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের উন্নত চিকিৎসার সবচেয়ে বড় আস্থার জায়গা। এখানে সেবা ভালোভাবে দেওয়া হয় বলেই রোগীর এতো চাপ। বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে প্রচুর রোগী। বেডের চেয়ে কয়েকগুণ বেশি রোগী এখানে ভর্তি। প্রচণ্ড শীতে রোগীদের মেঝেতে রাখতে হচ্ছে বাধ্য হয়ে। তাই নতুন পরিচালককে বলা হয়েছে, হাসপাতালের ওষুধের স্টোর স্থানান্তর করে সেখানে আরেকটি ফিমেল সার্জারি ওয়ার্ড করার ব্যবস্থা করতে। ২টি ওয়ার্ড হলে রোগীদের অমানবিকভাবে রাখতে হবে না এবং বেশি সংখ্যক রোগীকে সেবা প্রধান করা সম্ভব হবে।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধিনিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাব। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বলবৎ থাকবে। এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বহিঃবিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit