মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ভারতে সংক্রমণ কমলেও একদিনে মৃত্যু হাজার ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ কমলে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কেরালায়, ৫৯৫ জন। তবে কমেছে দৈনিক সংক্রমণের হার। শনিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতের করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯৫২ জন।

যা শুক্রবারের তুলনায় ১৪ শতাংশ কম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৭.৯ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হার ১১.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮১৪ জন। এর ফলে ভারতে করোনাকে হারিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ২ লাখ ৪৭ হাজার ৯০২ জনে। সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু এখনও এক হাজারের ওপরে। শুক্রবারই দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ পেরিয়েছে। মৃতের সংখ্যায় শনিবারও শীর্ষে দক্ষিণের রাজ্য কেরালা। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৬ লাখ ৩ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ভারতে ৭৩ কোটি ৭৯ লাখ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit