বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

ভেদরগঞ্জে পরকিয়া সন্দেহে নারীকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

 

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাসে পিতার সাথে পরকিয়া প্রেম থাকতে পারে সন্দেহে তিন সন্তানের জননী এক নারীকে পিটিয়ে হত্যা করেছে এক যুবক ও তার পরিবারের লোকজন। নিহত নারী চরসেনসাস বালা কান্দি গ্রামের জাকির মোল্যার স্ত্রী রাজিয়া বেগম (৩৬)। হত্যাকান্ড ঘটিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। সখিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাকির মোল্যা ও ফারুক বালা একই গ্রামের পাশাপাশি বাড়িতে বসবাস করত। ফারুক বালার স্ত্রী সন্তানের সন্দেহ ছিল জাকির মোল্যর স্ত্রী রাজিয়ার সাথে ফারুকের পরকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এই সন্দেহে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফারুক বালার স্ত্রী ছেলে-মেয়েদের নিয়ে রাজিয়ার বাড়ি যায়। সেখানে রাজিয়ার সাথে ফারুকের স্ত্রী সন্তানদের কথা কাটাকাটি হয়।

উত্তেজিত হয়ে ফারুকের ছেলে পিয়াল বালা লাঠি দিয়ে রাজিয়ার বেগমের মাথায় আঘাত করে। তখন রাজিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ধরাধরি করে রাজিয়াকে ভেদরগঞ্জ উপজেরা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাজিয়াকে মৃত্যু ঘোষণা করে।সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, পিতার সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক আছে সন্দেহে রাজিয়া নামে মধ্যবয়সী এক নারীকে প্রতিবেশী ফারুক বালার স্ত্রী সন্তানেরা পিটিয়ে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit