মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

পিএসসির সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক।  তারা হলেন— অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ও অধ্যাপক মুবিনা খন্দকার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের এই পদে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক। তিনি জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। আর মুবিনা খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপনা করছেন। অধ্যাপক দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স করেন। পরে জাপানের ফেরিস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন।

আর মুবিনা খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি করেন। পরে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অধ্যয়নে পিএইডি করেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদে তারা এই দায়িত্ব পালন করবেন, তবে এর আগেই বয়স ৬৫ বছর পূর্ণ হলে তখনই সদস্যপদের মেয়াদ শেষ হবে। সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দু’জনকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা হল ১৪ জন।  

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit