বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কুড়িগ্রামে শীতের সকালে বৃষ্টি, শ্রমজীবী-কৃষক বিপাকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

ডেস্ক নিউজ : কুড়িগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। আজ শুক্রবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়, থেমে থেমে মেঘের গর্জন বর্ষার আমেজ নিয়ে আসে প্রকৃতিতে। বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপ। কয়েক ঘণ্টা টানা বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষ কাজে যেতে পারেননি। বিশেষ করে দিনমজুর, মিস্ত্রি ও নির্মাণ শ্রমিকরা ঘর থেকে বের হতে পারেননি। রাস্তাঘাটে যানবাহন ও লোক চলাচল ছিল কম। বিপাকে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল রিকশা ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষরা।

কুড়িগ্রামের ছয়ানিপাড়া বস্তির বাসিন্দা ভবেন চন্দ্র জানান, মাঘের মাঝামাঝি বৃষ্টির কারণে রাস্তায় মিশুক রিকশা নিয়ে চলা যাচ্ছে না, যাত্রীও নেই। পলাশবাড়ী গ্রামের দিনমজুর আকবর আলী জানান, এখন বোরো রোপনের ভরা মৌসুম চলছে। শীত উপেক্ষা করে তারা কাজ করছিলেন। কিন্তু বৃষ্টির কারণে কাজে যেতে পারেননি তার মতো অনেক দিনমজুর।  

এদিকে, বৃষ্টির কারণে আলুক্ষেতে ছত্রাকের আক্রমণের শঙ্কা দেখা গিয়েছে। ইতোমধ্যে অনেক এলাকায় আলুতে লেট ব্লাইট বা ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। সদর উপজেলার শিবরাম গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, গত কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহের কারণে তার আলুক্ষেতে মড়ক দেখা দিয়েছে। বৃষ্টির কারণে মড়ক আরো বাড়ে কিনা এই নিয়ে চিন্তিত তিনি।  

কৃষি কর্মকর্তারা জানান, বৃষ্টি ও স্যাঁত স্যাঁতে আবহাওয়া আলুতে ব্লাইটের আক্রমণের জন্য উপযোগী পরিবেশ। সদর উপজেলার কৃষি কর্মকর্তা জাকির হোসেন জানান, আলু চাষিদের এই বৈরি আবহাওয়া সম্পর্কে সজাগ থাকতে হবে এবং একসঙ্গে একাধিক ওষুধ স্প্রে করে ছত্রাকের আক্রমণ ঠেকাতে হবে।  

এদিকে, রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টায় ১১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit