বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক বাবুল সন্ত্রাসী হামলার শিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৯ Time View

 

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর : শরীয়তপুরের সখিপুর থানাধীন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মালবাজার সংলগ্ন রাস্তায় চ্যানেল এস, দৈনিক নয়া শতাব্দী পত্রিকা, অনলাইল কুইকনিউজ বিডিডটকমের শরীয়তপুর প্রতিনিধি ওস্থানীয় হুংকার পত্রিকার যুগ্ম-বার্তা সম্পাদক খোরশেদ আলম বাবুলের উপর সন্ত্রাসী হামলা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের গোপালনী এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে অফিসে ফেরার পথে একই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাজালাল মাল ও মিন্টু মালের নেতৃত্বে দুর্বৃত্তরা সাংবাদিক খোরশেদ আলম বাবুলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এসময় হামলাকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও দুইটি ক্যামেরাসহ নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গীয় অপর সাংবাদিক দীপ্ত টিভির শরীয়তপুর প্রতিনিধি রাজিব হোসান রাজন ও চ্যানেল এস এর ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ অন্যান্যরা আহত খোরশেদ আলম বাবুলকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।


এ ঘটনায় খোরশেদ আলম বাবুল বাদী হয়ে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাজালাল মাল ও তার ভাই মিন্টু মালের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জন আসামী করে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার শিকার সাংবাদিক খোরশেদ আলম বাবুল বলেন, চেয়ারম্যান শাহজালাল মাল তার এলাকায় ফসলী জমি ও ১০/১২টি বসতবাড়ি উচ্ছেদ করে মাছের অবৈধ ঘের তৈরি করছে স্থানীয় ক্ষতিগ্রস্থদের এমন অভিযোগের ভিত্তিতে আমার দুই সহকর্মী নিয়ে সংবাদ সংগ্রহে যাই।

এর আগে এই চেয়ারম্যানের বিরুদ্ধে তার বিভিন্ন দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। তার জের ধরেই পরিকল্পিতভাবে আজ আমার উপর এ হামলা করেছে চেয়ারম্যান শাহজালাল মাল ও তার লোকজন।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit