সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

টানা ৫ দিন করোনায় মৃত্যু ৩০-এর ওপরে, শনাক্ত ১১৫৯৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৬ Time View

 

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন করোনায় মৃত্যু হচ্ছে ৩০-এর ওপরে। আজকের ৩৩ জন নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৪৯৪ জন হলো। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন।

এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। এর আগে রবিবার করোনায় ৩৪ জন, সোমবার ৩১ জন, মঙ্গলবার ৩১, বুধবার ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।

এদিকে গতকাল বুধবার দেশে করোনায় ৩৬ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জন। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৮৫৮টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৮৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ, ১১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৮ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, সিলেটে ২ ও রংপুরে ১ জন মারা গেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit