মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বাঘার হুজুরের ইন্তেকালে মাওলানা মাহমুদুল হাসানের শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

সিলেট প্রতিনিধি :  সিলেটের প্রবীণ আলেমেদ্বীন, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কাওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদ্রাসার ছদরে মুহতামিম ও শায়খুল হাদিস হাফেজ মাওলানা মাসউদ আহমদ (বাঘার হুজুর) বুধবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।নিভৃতচারী বিজ্ঞ এই আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বাঘার হুজুরের ইন্তেকালে আমরা ইলমে হাদীসের এক জ্ঞানভান্ডারকে হারিয়েছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করেন। শোকাভিভূত পরিবার পরিজনের ধৈর্য্য ধারণের তৌফিক দান করেন।

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit