শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নরসিংদীর আমদিয়া থেকে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে একাধিক মামলার আসামি, কুখ্যাত অস্ত্রধারী ডাকাত শাহ্ আলমকে ধরতে গিয়ে ডাকাতদের হামলায় আহত হয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। এ ঘটনায় আমদিয়ার কুখ্যাত ডাকাত শাহ্ আলম ছাড়াও তার সহযোগী টিটু ও সোহাগকে অস্ত্র ও গুলিসহ  গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।

গত সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটায় নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত শাহ্ আলমকে ধরতে আমদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এতে ওসি সৈয়দুজ্জামান মাথায় আঘাত প্রাপ্ত হন।

হামলার পর পর ডাকাতেরা তাদের সঙ্গে থাকা পিস্তল দিয়ে গুলি ছুঁড়ে পালাতে গিয়ে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পুলিশের হাতে গ্রেফতার হয়।আহত ওসি সৈয়দুজ্জামান নরসিংদী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থল মাধবদীতে ফিরে এসেছেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতদের ধরতে গিয়ে তাদের হালায় মাথায় আঘাত প্রাপ্ত হন। এঘটনায় কুখ্যাত ডাকাত শাহ্ আলম, টিটু ও সোহাগ কে আটক করে পুলিশ।তাদের সাথে থাকা একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তাদেরকে মাধবদী থানায় নিয়ে আসা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত শাহ্ আলমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান।

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit