সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অকালে চুল পাকা রোধে কার্যকরী যেসব খাবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : অল্প বয়সেই অনেকের চুল পেকে যায়। অনেকের আবার পুরোপুরি চুল না পাকলেও, শুধুমাত্র জুলফি পেকে যায়। এ সমস্যা অনেকের থাকে বংশগত, আবার অনেকের অনিয়মিত জীবন যাপনের জন্য চুল পেকে যায়। তবে এই সমস্যা খুব সহজেই দূর করা যায়। শুধুমাত্র বদলে ফেলতে হবে আপনার খাওয়া-দাওয়ার অভ্যাস। তাহলেই দীর্ঘদিন থাকবে চুল কালো।

১) সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি খান। এর মধ্যে পাতিলেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন। তবে সুগার থাকলে মধু মেশাবেন না। এর ফলে লিভার ভাল থাকবে। চুলও ভাল থাকবে।

২) সকালে ঘুম থেকে উঠে গুড় ও মেথি খান। এতে যেকোনও চুলের সমস্যা দুর হবে। পাকা চুলের সমস্যা থেকেও মুক্তি পাবেন। তবে ডায়াবেটিসের সমস্যা থাকে গুড় খাবেন না।

৩) সপ্তাহে অন্তত দুইদিন এক চামচ কালো তিল খান। তিল বেটে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। কিংবা নারকেল তেলের সঙ্গে কালো তিল মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই তেল সপ্তাহে একদিন মাথায় মেখে নিন। রাতে শোয়ার আগে এই তেল মেখে, পরের দিন শ্যাম্পু করে নিন। দেখবেন চুল ঝলমলে হয়ে উঠবে। 

৪) সপ্তাহে অন্তত একটা দিন গাজরের রস খান। এতে চুলের গোড়া শক্ত হবে, চুল পড়বে না। পাকা চুলের সমস্যার সমাধান হবে। খাদ্যতালিকায় রাখুন ফল। রাতে শোয়ার সময় এক গ্লাস দুধ পান করতে পারেন। 

৫) প্রতিদিন রাতে ছোলা ভিজিয়ে রাখুন। খালি পেটে ভেজানো ছোলা খান। এর ফলে দীর্ঘদিন চুল কালো থাকবে। তবে এসব খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে মনকে স্ট্রেশ ফ্রি রাখুন। দেখবেন সুস্থ ও সুন্দর থাকবেন। 

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit