মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

অন্ধকারে ৯ হাজারের বেশী প্রজাতির গাছ: সমীক্ষা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  গবেষকদের ধারণা পৃথিবীতে মানুষের জানা বৃক্ষ প্রজাতির চেয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রজাতি এখনো অজানাই রয়ে গেছে। প্রায় ৯ হাজারের বেশী প্রজাতির বৃক্ষ এখনও আবিষ্কারই হয়নি। 

সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। 

গবেষণায় বলা হয়, “বিশ্বজুড়ে বন সংরক্ষণের প্রচেষ্টাকে অবহিত করা, আশাবাদী হওয়া এবং এ বিষয়টিতে অগ্রাধিকার দেয়ার জন্য গাছের প্রজাতির সংখ্যা জানা জরুরি।” মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের জার্নাল পিএনএএস এই প্রতিবেদন প্রকাশ করেছে, কয়েক ডজন বিজ্ঞানী এই গবেষণায় যুক্ত ছিলেন। 

প্রায় ৬৪ হাজার ১০০ প্রজাতির গাছ ইতোমধ্যে শনাক্ত হয়েছে। কিন্তু গবেষণা অনুযায়ি আরো সম্পূর্ণ ডাটাবেজের উপর ভিত্তি এবং পূর্ববর্তী প্রচেষ্টার তুলনায় আরো উন্নত পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে দেখা যায় গাছের প্রজাতির মোট সংখ্যা প্রায় ৭৩ হাজার ৩০০ যা পূর্বের চেয়ে ১৪ শতাংশ বেশি। অর্থাৎ ৯ হাজার প্রজাতি এখনও আবিষ্কৃত হয়নি।

গবেষণায় বলা হয়, গাছের সমস্ত প্রজাতির ‘প্রায়’ ৪৩ শতাংশ দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায়, এর পরে ইউরেশিয়ায় ২২ শতাংশ, আফ্রিকায় ১৬ শতাংশ, উত্তর আমেরিকায় ১৫ শতাংশ এবং ওশেনিয়ায় ১১ শতাংশ।

গবেষকদের হিসাবে শনাক্ত হওয়া প্রজাতির অর্ধেক থেকে দুই তৃতীয়াংশ পাঁচটি মহাদেশের ক্রান্তীয় বা উপ-ক্রান্তীয় রেইনফরেস্টগুলিতে পাওয়া যায়।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit