সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

রাতে মাঠে নামছে পিএসজি, শক্তিশালী স্কোয়াড ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ কাপের ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি। এই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ নিস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে।   করোনার ধকল পুরোপুরি কাটিয়ে ওঠায় এই ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টার থাকবেন শুরুর একাদশে।

ম্যাচের আগের দিন পিএসজি কোচ পচেত্তিনো সংবাদ সম্মেলনে বলেন, ‘মেসির মতো একজন ফুটবলার যখন আপনার হাতে থাকবে তখন কাজটা আরো সহজ হয়ে যায়। নিসের বিপক্ষে ম্যাচেই ও ফিরছে। ও শারীরিকভাবেই ফিট আছে। তাকে কেন্দ্র করেই আমরা খেলবো। ’

kalerkantho

মেসি খেললেও এই ম্যাচে খেলা হবে না সেন্টারব্যাক সার্জিও রামোসের। ইনজুরিতে তিনি। এই ম্যাচে পিএসজি পাবে না মার্কুইনহোসকে। পিএসজির নিয়মিত অধিনায়ক এখন ব্রাজিলের হয়ে ম্যাচ খেলার জন্য জাতীয় দলের সঙ্গে আছেন। ইনজুরির কারণে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র আগে থেকেই পিএসজির স্কোয়াডে।

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit