সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মুক্তিযোদ্ধাবান্ধব সিটি করপোরেশন প্রতিষ্ঠা করব: মেয়র তাপস

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি মুক্তিযোদ্ধাবান্ধব সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক)  মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ রবিবার দুপুরে বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কের সেমিনার কক্ষে ‘৩০শে জানুয়ারি বাসাবো ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট ১৪৬ জন গেরিলা মুক্তিযোদ্ধার অস্ত্র সমর্পণের ৫০ বছর পূর্তি উদযাপন’ উপলক্ষে আয়োজিত গেরিলা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম আমরা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, আমৃত্যু সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাব। আপনাদের সন্তান হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনটি একটি মুক্তিযোদ্ধাবান্ধব সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করছি। বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাঁদের আগামী  প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “মুক্তিযোদ্ধাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুধু স্বাধীনতায় এনে দেননি, তাঁরা জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনে আজও অবদান রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধাগণ ও তাদের সন্তানেরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। “

মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সবসময় গর্ববোধ করেন উল্লেখ করে শেখ তাপস বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিজের জীবন বাজি রেখে নতুন প্রজন্মের জন্য, বাঙালি জাতিসত্তার জন্য আপনারা একটি নতুন দেশ রচনা করেছেন। বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির সন্তান হিসেবে আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। “অনুষ্ঠানে ১১১ জন জীবিত গেরিলা বীর মুক্তিযোদ্ধা এবং ৫ শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা মো. শামসুজ্জামান বাবুলের সঞ্চালনায় ও কমান্ডার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit