মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

নির্বাচন কমিশন গঠন আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্কনিউজঃ জাতীয় সংসদে পাস হওয়া বহুল আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ অনুমোদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শনিবার রাতে রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ।

গত বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংবিধান নির্দেশিত ওই বিলটি বিরোধী দলের আপত্তির মুখে সংসদে পাস হয়। এর আগে গত রবিবার আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ওই বিলটি সংসদে উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে বিলের দুটি ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তনসহ পাসের সুপারিশ করে গত বুধবার সংসদে প্রতিবেদন জমা দেয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কিউএনবি/বিপুল/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit