বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ফুলবাড়ীর পল্লীতে কবরস্থান দখল করে প্রতিপক্ষের বাড়ী নির্মাণের অপচেষ্টা॥

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউপির আটপুকুর হাট সংলগ্ন পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে প্রতিপক্ষ মোঃ ইদ্রিস আলীর বাড়ী নির্মানের অপচেষ্টা। ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউপির আটপুকুর হাট গ্রামের আলহাজ¦ একরামুল হক এর অভিযোগে ও সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২৩/০৩/২০০৮ইং সালে চকিয়াপাড়া মৌজার ১৫৮২দাগে ২৪শতক এর মধ্যে ১৬ শতক জমি, রেকর্ডীয় সুত্রে প্রাপ্ত মোঃ খাদেমূল ইসলাম এর নিকট হইতে ক্রয় করে ভোগ দখল করে আসছে এবং পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে। আটপুকুর হাট গ্রামের মৃত সামসুদ্দিন এর পুত্র আলহাজ ইদ্রিস আলী গংরা গত ২৪/০১/২০২২ইং তারিখে বিকেল ৪টায় লাটিসোটা, রামদা, হাঁসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তারা ওই জায়গায় ঘর নির্মাণ করতে যায়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ হবিবর রহমান দুপক্ষকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করেন। এতে দু পক্ষ উক্ত মিমাংসা মেনে নেন। গত ২৪/০১/২০২২ইং তারিখে বিবাদি ইদ্রিস আলী তার মাস্তানবাহিনী লেলিয়ে দিয়ে ঘর নির্মাণের অপচেষ্টা করেন। এদিকে ঘর নির্মাণ কাজে বাঁধা প্রদান করেন আলহাজ¦ একরামুল হক, এতে উভয় পক্ষের মারপীটের ঘটনা ঘটে। এতে আলহাজ¦ একরামূল হকের ছেলে মোস্তাকিম(৩৮) এবং নিকট আত্মীয় আবু সাইদ (৪৫)কে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে গুরুতর জখম হন। স্থানীয় লোকজন ওই দিনে তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করতে চাইলে তাদের অবস্থার অবনতি দেখে চিকিৎসকগণ তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এই ঘটনায় ফুলবাড়ী থানার এস আই গোলাম রাব্বানীর সাথে ফোনে কথা হলে তিনি জানান, আলহাজ¦ একরামুল হক প্রায় এক মাস পূর্বে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দু পক্ষকেই নিয়ে বসার কথা ছিল, কিন্তু বসার পূর্বেই মারপীটের ঘটনা ঘটে। বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হসপিটালে আহত দুজনের অবস্থা আশংকাজনক এবং বিবাদী ইদ্রিস আলীর লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন প্রতিপক্ষ একরামুল হক ও তাদের পরিবারকে। বর্তমানে একরামুল হক প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করে বলেছেন, আমার বয়স হয়েছে আমি অন্যের ১শতক জায়গা নিয়েও কবরে যেতে চাই না।

 

 

 

কিউএনবি/আয়শা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit