শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

চাঁদে বিধ্বস্ত হবে স্পেস এক্স জাঙ্ক, পর্যবেক্ষণে নাসা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্কনিউজঃ সাত বছর আগে মিশন শেষ করার পর স্পেস এক্স রকেটের বিষ্ফোরিত ও পরিত্যক্ত একটি অংশ মার্চ মাসে চাঁদে বিধ্বস্ত হবে। নাসা বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বলেছে, তারা এই স্পেস জাঙ্ক চাঁদে বিধ্বস্ত হওয়ার সময় সৃষ্ট ক্রেটারটি পর্যবেক্ষণ করবে। নাসা এই ঘটনাকে ‘একটি আকর্ষণীয় গবেষণার সুযোগ’ হিসেবে অভিহিত করেছে।

২০১৫ সালে ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (ডিএসসিওভিআর) নামে নাসার একটি উপগ্রহকে কক্ষপথে স্থাপনের জন্য রকেটটি ব্যবহার করা হয়। এর পর থেকে রকেটের দ্বিতীয় পর্যায় বা বুস্টারটি গাণিতিকভাবে একটি বিশৃংঙ্খল কক্ষপথে ভেসে বেড়ায়। বুস্টার রকেটের টুকরোগুলো মহাকাশে লক্ষ্যহীন ভেসে বেড়ানোই এর পরিণতি। তবে কখনো কখনো এগুলো পৃথিবীর দিকে ছুটে এসে বিধ্বস্ত হয়। কখনো পৃথিবীর বায়ুমন্ডল থেকে ছিটকে বেড়িয়ে যায়। এবার ৪ টন ভরের স্পেস এক্স টুকরাটি চাঁদে পতিত হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে গাণিতিক হিসাব করে এই স্পেস জাঙ্কটির নতুন করে চাঁদে পতিত এবং ধ্বংস হওয়ার সময় নির্ধারণ করেন।

নাসার মুখপাত্র এএফপি’কে বলেন, রকেটটি চাঁদের কাছাকাছি চলে যাওয়ার এক সপ্তাহ পরে বিল গ্রে আবার এটি পর্যবেক্ষণ করেন ও হিসাব করে এটি চাঁদে পতিত হওয়ার সময় ও গতি নির্ধারণ করেন।

গ্রে বলেন, এটি আগামী ৪ মার্চ চাঁদের অন্ধকার দিকে ঘন্টায় ৫ হাজার ৫০০ মাইল (৯ হাজার কিলোমিটার) বেগে পতিত ও বিধ্বস্ত হবে।

গ্রে এই বুস্টারটি পর্যবেক্ষণে অ্যামেচার জ্যোতির্বিজ্ঞানীদের যুক্ত থাকার আহবান জানিয়েছিলেন ও বুস্টারটির পরিণতি সম্পর্কে নিশ্চিত করেন।

গ্রে গত ১৫ বছর ধরে মহাকাশে ভ্রাম্যমান বস্তু ট্র্যাকিং করে আসছেন।

কিউএনবি/বিপুল/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit