শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

পূর্ব ভারতের ঝাড়খণ্ডে লাইনে বিস্ফোরণ, ট্রেন চলাচলে বিঘ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ভারতের ঝাড়খণ্ডে রেললাইনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু ট্রেনের রুট বদল করতে হয় । এটি মাওবাদীদের কাজ বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ধানবাদ-গয়া ডিভিশনে বিস্ফোরণটি ঘটে। ধানবাদ ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে রেললাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।  

ঘটনাস্থল থেকে মাওবাদীদের পোস্টার পাওয়া গেছে। বড় নাশকতার আশঙ্কার কথা বলেছে পুলিশ কর্তৃপক্ষ।নাশকতার শঙ্কা থাকায় গতি নিয়ন্ত্রণ করে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। রেললাইন মেরামতের কাজ চলছে। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ওই রুটে বহু ট্রেন বাতিল করা হয়। রাজধানীসহ অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়।  

নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় হাওড়া-দিল্লি রুটের গোমো-গয়া ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া বাতিল করা হয় ধানবাদ-দেহরি এক্সপ্রেস। রুট পরিবর্তন করা হয়েছে নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের। ট্রেনগুলো ধানবাদ-গয়া রুটের বদলে পাটনা-ঝাঁঝর রুট হয়ে চলবে।

পুলিশ বলছে, ঝাড়খণ্ড-বিহার বনধে্র ডাক দেওয়ার পর থেকে মাওবাদীরা রেলকে লক্ষ্যবস্তু করছে। ২৭ জানুয়ারি ঝাড়খণ্ড-বিহারে বনধে্র ডাক দিয়েছিল মাওবাদীরা। সিপিআই পলিটব্যুরোর সদস্য প্রশান্ত বোস এবং তাঁর স্ত্রী শীলা মারান্ডিকে আটকের প্রতিবাদে ওই বনধ্ ডাকা হয়েছিল।
সূত্র: আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit