সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা, করা হলো জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকার ধামরাইয়ে ৯টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ৯ ভাটা মালিককে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ভাটার মালিক অভিযানের সময় পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা করা হবে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের জলসিন, কান্দাপাড়া, ডাউটিয়া ও কালামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বির হোসেন মোহাম্মদ রাজিব, পরিদর্শক ফাতেমাতুজ জোহরা প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না করায় এবং আবাদি জমির মাটি কাটার অনুমতি না থাকার অভিযোগে জলসিন এলাকার পিউর ব্রিকস, মা ব্রিকস, মা-স্টার ব্রিকস, কান্দাপাড়া জয়বাংলা ব্রিকসকে সাড়ে ৯ লাখ টাকা করে ৩৮ লাখ, ডাউটিয়া এলাকার এসএমবি-১ ব্রিকসকে ২ লাখ, এসএমবি-২ ব্রিকসকে ৬ লাখ, সান ব্রিকসকে ৬ লাখ ও কালামপুর বিবিসি ব্রিকসকে ৬ লাখ টাকা করে মোট ৯টি ভাটা মালিককে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অবৈধ ৬টি ইটভাটা এসকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ৯ ভাটা মালিককে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং হালিমা ব্রিকস নামে একটি ভাটার মালিক অভিযানের সময় পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে। এ ছাড়া ধামরাইয়ের প্রায় শতাধিক অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit