সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

উইন্ডিজের বিপক্ষে ভারতের স্কোয়াড ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১১৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার বিতর্ক আর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ পরাজয়ে অনেকটাই বিধ্বস্ত ভারত দল। এরই মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারত। বুধবার রাতে ঘোষিত সেই স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা।  ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারেননি টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। 

রোহিতকেই ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক করা হয়েছে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন লোকেশ রাহুল। দলে নেই সেরা দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। এ সুযোগে প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন তরুণ স্পিনার রবি বিষ্ণুই। দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।

ভারতের ওয়ানডে স্কোয়াড: 

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হোদা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ ও আভেশ খান।

টি-টোয়েন্টি স্কোয়াড: 

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান ও হার্শাল প্যাটেল।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit