মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

অবসর নয়, বিশ্বকাপ পর্যন্ত ‘ছুটি’ নিচ্ছেন তামিম!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম ইকবালের অবসর ইস্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বয়ং সাংবাদিকদের কাছে এই তথ্য দিয়েছিলেন। এরপর থেকেই গুঞ্জন, তামিম যে কেনো সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করতে পারেন। এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, অবসর নয়; অন্যরকম একটা ঘোষণা দিতে যাচ্ছেন তামিম ইকবাল।

গত কয়েকদিন দফায় দফায় তামিমের সঙ্গে বৈঠক করেছেন বিসিবির কর্তারা। তাকে সিদ্ধান্ত পাল্টানোর অনুরোধ করা হয়েছে বারবার। তামিম তবু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসা গেছে বলে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। সেই সূত্রমতে, তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না। বরং তিনি চলতি বছরে এই ফরম্যাট থেকে সাময়িকভাবে ছুটি নিচ্ছেন!

জানা গেছে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তামিম এই ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। চলতি বছর বাংলাদেশের বেশ কিছু টেস্ট আর ওয়ানডে ম্যাচ আছে। তামিম টি-টোয়েন্টির বদলে এই দুই ফরম্যাটে জোর দেবেন। এ বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সেই আসরের পর বিসিবি যদি মনে করে তামিম টি-টোয়েন্টি খেলতে পারবেন, তাহলে তামিম নাকি এই ফরম্যাটে আবার ফিরতেও পারেন। আজ বৃহস্পতিবার বিকালের সংবাদ সম্মেলনে তামিম এমন কিছুই ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit