শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার রুশ দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে ন্যাটো জোট থেকে বাদ দেওয়ার ব্যাপারে রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ চালানোর শঙ্কার মধ্যে মস্কোর দাবি প্রত্যাখ্যান করা হলো। ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার দাবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্লিঙ্কেন কোনো ছাড় দেননি।

তবে বলেছেন, রাশিয়াকে তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথে এগিয়ে যাওয়ার প্রস্তাব আগেই দিয়েছেন, দেশটির এটি বেছে নেওয়া উচিত। রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন, ন্যাটো ইস্যুতে ব্লিঙ্কেন যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা বিশ্লেষণ করে দেখা হবে। ন্যাটো সামরিক জোট সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাশিয়া তাদের উদ্বেগের একটি লিখিত তালিকা প্রকাশ করেছে।

সেই তালিকায় রাশিয়ার দাবি ছিল, ইউক্রেন এবং অন্যদের যেন ন্যাটো জোটে যোগদানের সম্ভাবনা না থাকে।গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে বিশালসংখ্যক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। সীমান্তে রাশিয়ার সৈন্য জমায়েতকে পশ্চিমা কিছু দেশ সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে। যদিও রাশিয়া বরাবরই সেই দাবি নাকচ করে দিয়ে আসছে।
সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit